Skip to main content

Posts

Showing posts from 2017

তিলে তিলে বাড়ছে সাম্প্রদায়িক অসহিস্নুতা, দাঙ্গার জন্য প্রস্তুত হচ্ছে বাংলা

উত্তর প্রাদেশের হাওয়া এখান বইতে শুরু করেছে পশ্চিম বাংলাতেও। শুরু হয়ে গেছে তলোয়ার প্রদর্শনী, সাদা জামা পড়ে 'জয় শ্রী রাম' শ্লোগান এখান হয়তো শোনা যাবে হামেশাই। ২০১৭র রাম নবমির কলকাতা একত্রিত হিন্দু শক্তির প্রদর্শনীর। কেন দরকার পড়ল অস্ত্র নিয়ে রাস্তা হাঁটার? সব হিন্দু কি শক্তি প্রদর্শন করতে ভালবাসছেন? প্রশ্নগুলো ছুড়ে দিলে আপনার কাছে আসতে পারে দুই ধরনের উত্তর। একটা উত্তর আসবে গেরুয়া রঙ মাখানো (যদি আপনি হিন্দু হন), খুব রাগের সাথে এসে আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে যে আপনি সুযোগ সুবিধা থেকে বিতারিত আর এখন বদলা নেওার সময় চলে এসেছে। ২০১৭ সালের রাম নবমী মটেও খুব একটা ভাল কাটেনি কলকাতায়। জায়গায় জায়গায় তলোয়ার হাতে এক সর্বভারতীয় পার্টির কর্মীরা শোভাযাত্রা করেন ও 'জয় শ্রী রাম' শ্লোগানে লোক জাগিয়ে তোলেন। এর ফলে বচসা হয় রাজাবাজার এলাকায়, খুনোখুনি হয় ক্ষিদিরপুর এলাকাতেও। বাঙ্গালির প্রধান উৎসব দুর্গাপূজা, রামনবমী নয়। পূর্বে রাম নবমীর তিথিতে এরকম মিছিল বাংলার কোথাও বেরতে দেখা যায় নি। রাম নবমী একান্তই  পশ্চিম অঞ্চলের উৎসব। তবে রাম নবমী বাংলার কিছু কিছু জায়গায় বহু বছর ধরে উদয...

দেশ ভাগ হল দুই ভাগে- India ও ভারত। দৃষ্টিপাত করুন নোট বাতিলের গভীরে

                                   দেশ ভাগ হল দুই ভাগে প্রাধানমন্ত্রি নরেন্দ্র মোদীর মুদ্রাহিতকরণ সিদ্ধান্ত আজ কাল আর খবরে আসে না। দেশ জুড়ে কমতে লেগেছে এ টি এম এর লাইন। ব্যাঙ্কের শাখা গুলতেও কমেছে মানুষের ভীড় যদিও রোদে দাঁড়িয়ে দেহত্যাগ করতে হয়েছে বেশ কিছু প্রবীণ নাগরিককে। প্রত্যক্ষ ও পরক্ষ ভাবে নোট বাতিলের সাথে জড়িত মৃত্যু হয়েছে মোট ৩৩ জনের। কেন এইরূপ হেনস্থা তার কোন জবাব নেই। হেনস্থা যে শেষ হয়ে গেছে তা নয়। মানুষের আসুবিধে বুঝতে শহরতলি ছেড়ে গ্রাম বেড়িয়ে আসতে হয়। সেই সমস্ত গ্রাম যেখানে ২ কিলোমিটার অবধি কোন ব্যাঙ্ক নেই। হাতে পাঁচটা এ টি এম কার্ড থাকলেও শুক্রবার হাটে নেই তা ব্যাবহার করার পরিষেবা। সেই সমস্ত নিরক্ষর চাষি, যারা এখনও সই মুখস্ত করে উঠতে পারে নি, বা আদিবাসী সম্প্রদায় যারা হঠাৎ করে একদিন জানতে পারে যে তাদের ঘরের সমস্ত পাঁচশ আর হাজার টাকা কাগজ হয়ে গেছে।       'প্রধানমন্ত্রী জন-ধন যোজনার' অধিনে পশ্চ...